শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১১০ তম তম পর্ব)
~~~~~~~ শফিক উদ্দিন আহমেদ ~~~~~~~
~~~~Website. nazrulsangeet. com ~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
১১০১. গিরিমাটির দেশে গো নাই- গীতিনাট্য : শাল পিয়ালের বনে। রেকর্ড স্বরলিপি হয়নি।
১১০২. গীতা জ্ঞান দিও দান- রেকর্ড কোং এর সঙ্গে ২৮.০৪.১৯৩৮ চুক্তিপত্র। গানটি উদ্ধার করা যায়নি।
১১০৩. গুন্ঠন খোল পারুল মঞ্জরী- রেকর্ড (১৯৩৭) শিল্পী : রাধারাণী। নজরুল ইন্সটিটিউট এর ৩৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১১০৪. গুনে গরিমায় আমাদের নারী- রেকর্ড (১৯৩৫) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ২য় খন্ডে স্বরলিপি হয়েছে।
১১০৫. গুনগুনিয়ে ভ্রমর এলো- রেকর্ড (১৯৪০) শিল্পী : জগন্ময় মিত্র। নজরুল ইন্সটিটিউট এর ২য় খন্ডে স্বরলিপি হয়েছে।
১১০৬. গুঞ্জা মঞ্জরী মালা- রেকর্ড (১৯৪২) শিল্পী : দীপালি নাগ। রেকর্ডটি প্রকাশিত হয়নি। নজরুল ইন্সটিটিউট এর ২৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১১০৭. গুঞ্জামালা গলে কুঞ্জে এসো হে কালা- রেকর্ড (১৯৩৭) শিল্পী : ধরিত্রী মুখার্জি। নজরুল ইন্সটিটিউট এর ৩৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১১০৮. গুরুমন্ত্র তোমার উঠলো জ্বলে - রেকর্ড (১৯৩৮) শিল্পী : নিতাই ঘটক। রেকর্ডটি প্রকাশিত হয়নি। নজরুল ইন্সটিটিউট এর ৩৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* গুলদানী মে রাখু কিসে- বিস্তারিত তথ্যহীন।
১১০৯. গুলবাগিচার বুলবুলি আমি - রেকর্ড (১৯৩৪) শিল্পী : আঙ্গুরবালা দেবী। নজরুল ইন্সটিটিউট এর ৫৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১১১০. গুলশান কো চুমচুম কহতি বুলবুল- রেকর্ড (১৯৩৪) শিল্পী : মিস প্রভা। উর্দু গজল। নজরুল ইন্সটিটিউট এর ১৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
~~~~~~~ চলমান থাকবে ইনশাআল্লাহ ~~~~~~~

0 মন্তব্যসমূহ