নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৯৭ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet.com


শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৯৭ তম পর্ব) : 

~~~~~~~শফিক উদ্দিন আহমেদ ~~~~~~~

Website. nazrulsangeet.com 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

৯৭১. কেঁদে যায় দখিন হাওয়া- রেকর্ড (১৯৩২) শিল্পী : মিস হরিমতী। নজরুল ইন্সটিটিউট এর ৩৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

৯৭২. কেঁদোনা কেঁদোনা মাগো- রেকর্ড (১৯৩৭) শিল্পী : যুথিকা রায়। নজরুল ইন্সটিটিউট এর ৬ষ্ঠ খন্ডে স্বরলিপি হয়েছে। 

✘ কেন আঁখির আড়ালে রই- নজরুল নহে !!

* গীতিকার : দিলীপ দাসগুপ্ত। 

৯৭৩. কেন আজ নতুন করে - নজরুল গীতি অখণ্ড। রেকর্ড স্বরলিপি হয়নি। 

✘ কেন আজ মধুকরে- নজরুল নহে !! 

* গীতিকার : অজ্ঞাত/ অন্য গীতিকার। 

৯৭৪. কেন আনো ফুলডোর- রেকর্ড (১৯৩১) ইন্দুবালা (১৯৪৪) সন্তোষ সেনগুপ্ত। নজরুল স্বরলিপি এবং ইন্সটিটিউট এর ১৯ ও ৪৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

৯৭৫. কেন আমায় আনলি মাগো- গ্রন্থ : রাঙাজবা। রেকর্ড স্বরলিপি হয়নি। 

৯৭৬. কেন আসিলে ভালো বাসিলে- রেকর্ড (১৯৩৩) শিল্পী : কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ইন্সটিটিউট এর ১ম খন্ডে স্বরলিপি হয়েছে। 

* কেন আসিয়া কাছে (অশুদ্ধ) / আসিয়া কাছে গেলে ফিরে- গানটির ভিন্ন শিরোনাম। 

৯৭৭. কেন আসিলে যদি যাবে চলি- গ্রন্থ : বুলবুল। রেকর্ড স্বরলিপি হয়নি। 

৯৭৮. কেন আসে কেন তারা- গ্রন্থ : চন্দ্রবিন্দু। 

রেকর্ড স্বরলিপি হয়নি।

৯৭৯. কেন উচাটন মন পরাণ- রেকর্ড হয়নি। নজরুল স্বরলিপিতে স্বরলিপি রয়েছে। 

* কেন এলে অবেলায় (অশুদ্ধ) / পরাণ প্রিয় - গানটির ভিন্ন শিরোনাম। 

৯৮০. কেন করুণ সুরে হৃদয় পুরে- রেকর্ড (১৯৩২) শিল্পী : কমলা ঝরিয়া। সুরলিপি এবং নজরুল ইন্সটিটিউট এর ২৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

--- চলমান থাকবে ইনশাআল্লাহ। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ