এই দেশ কার তোর নহে আর - নজরুল সঙ্গীত। রাগ: দেশকার। সৌজন্যে : শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শিল্পী : শফিক উদ্দিন আহমেদ। YouTube. Shafique Ahmed Gaan.
লিরিক: (রাগ: দেশকার, তাল: ত্রিতাল)
এই দেশ কার? তোর নহে আর, রে মূঢ় সন্তান! ভারত-মাতার। দেবতার দেশে আজ দৈত্য করে বিরাজ, মন্দির আজি বন্দীর কারাগার।।
লাজ নাহি তার, যার জননী দাসী, দাসের শিকল প'রে (কেমনে নিলাজ) বেড়াস হাসি'?
অসম্মানের প্রাণ ক'রে দে রে অবসান, মানুষের মত ম'রে বাঁচ রে আবার।।
0 মন্তব্যসমূহ