নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১০৪ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet.com


 শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১০৪ তম পর্ব) : 

~~~~~~~ শফিক উদ্দিন আহমেদ ~~~~~~~

Website. nazrulsangeet.com 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

* খড়গ নিয়ে মাতিস রণে (অশুদ্ধ) / মা খড়গ নিয়ে মাতিস - গানটির ভিন্ন শিরোনাম। 

১০৪১. খড়ের প্রতিমা পূজিস রে তোরা (মাটির প্রতিমা)- বেতার সঙ্গীতালেখ্য- বিজয়া দশমী ২২.১৯.১৯৩৯ শিল্পী ছিলেন- গীতা মিত্র। ভৈরবী। দাদরা। রেকর্ড হয়নি। স্বরলিপি : সঙ্গীতাঞ্জলী ২য় খন্ড,কলিকাতা। 

১০৪২. খয়বর জয়ী আলী হায়দার - রেকর্ড (১৯৩৬) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৩১ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১০৪৩. খর রৌদ্রের হোমানল জ্বালি- গ্রন্থ : গানের মালা। কামোদ-শ্রী - দাদরা। গ্রীষ্ম ঋতুর গান। রেকর্ড স্বরলিপি হয়নি।

✘ খুঁজে দেখা পাইনি যাহার- নজরুল নহে। রেকর্ড - হরিপদ রায়। এফ.টি।

* অন্য গীতিকার। অজ্ঞাত।

১০৪৪. খাওজাইয়া খাওজাইয়া মরলাম মাগো- গ্রন্থ : অপ্রকাশিত নজরুল হরফ। রেকর্ড স্বরলিপি হয়নি। 

* খাজনাদারের জুলুম (অশুদ্ধ) / ধন নিয়ে সব ভালো ভালো- গানটির ভিন্ন শিরোনাম। 

১০৪৫. খাতুনে জান্নাত ফাতেমা জননী- রেকর্ড (১৯৩৬) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ২৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১০৪৬. খুঁচি খুঁচি সূচি সারি- নাট্যগ্রন্থ : আলেয়া। রেকর্ড স্বরলিপি হয়নি। 

* খাঁদু দাদু (অশুদ্ধ) / অমা তোমার বাবার নাকে - গানটির ভিন্ন শিরোনাম। 

১০৪৭. খুলেছে আজ রঙের দোকান- রেকর্ড (১৯৩৭) শিল্পী : বীণাপাণি (খেঁদি)। নজরুল ইন্সটিটিউট এর ৯ম খন্ডে স্বরলিপি হয়েছে। 

* খুকি ও কাঠবেড়ালি (অশুদ্ধ) / কী মজার কড়াই ভাজা- গানটির ভিন্ন শিরোনাম। 

* খুঁটির ভয় (অশুদ্ধ) /নম: নম: রামখুঁটি- গানটির ভিন্ন শিরোনাম। 

১০৪৮. খুশি লয়ে খুশরোজের - রেকর্ড (১৯৩২) শিল্পী : মহম্মদ কাশেম। নজরুল ইন্সটিটিউট এর ২৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১০৪৯. খেলত বায়ু ফুলবনমে- রেকর্ড (১৯৩৭) শিল্পী : কুমারী আভা সরকার। নজরুল ইন্সটিটিউট এর ১৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১০৫০. খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা- রেকর্ড (১৯৬৫) শিল্পী : জগন্ময় মিত্র। স্বরলিপি হয়নি। 

~~~~ চলমান থাকবে ইনশাআল্লাহ ~~~~

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ