নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১০২ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet.com


 শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১০২ তম পর্ব) : 

~~~~~~~ শফিক উদ্দিন আহমেদ  ~~~~~~~

Website. nazrulsangeet.com 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 ১০২১. ওন ঘাটে চান করলি কানাই- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। 

✘ কোন জোছনায় মলয় হাওয়ায়- নজরুল নহে।

গীতিকার: ধীরেন মুখোপাধ্যায়। 

১০২২. কোন দূরে ওকে যায় চলে- রেকর্ড (১৯৩৩) শিল্পী : কুমারী আভা সরকার। সুরলিপি এবং নজরুল ইন্সটিটিউট এর ৪০ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১০২৩. কোন পথে পালালো শালী- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।

১০২৪. কোন ফুলেরি মালা দিই- রেকর্ড (১৯৩৫) শিল্পী : ধীরেন দাস ও বীণাপানি। নজরুল ইন্সটিটিউট এর ২৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১০২৫. কোন বন হতে করেছ চুরি- গ্রন্থ : বনগীতি। জংলা/ কার্ফা। মেগাফোন কোং এ রেকর্ড হয়েছিল। প্রকাশিত হয়নি। স্বরলিপি হয়নি। 

১০২৬. কোন বিদেশের নাইয়া তুমি - রেকর্ড (১৯৩৮) শিল্পী : ফুলকুমারী ও রতন মাঝি। নজরুল ইন্সটিটিউট এর ১৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১০২৭. কোন মরমীর মরম- ব্যাথা- গ্রন্থ : ছায়ানট। রেকর্ড হয়নি। নজরুল ইন্সটিটিউট এর আদি স্বরলিপি সংগ্রহে স্বরলিপি হয়েছে। (বাহার- বিলম্বিত ত্রিতালে মোহিনী সেনগুপ্তের সুরে)। 

১০২৮. কোন মহাব্যোমে ধ্বনি ওঠে ওম- রেকর্ড হয়নি। বেতার: গীতিকা- আকাশবাণী। হরফ প্রকাশনীর ৯ম খন্ডে স্বরলিপি হয়েছে। মালকোষ / ত্রিতাল। ইউটিউবে Shafique Ahmed Gaan চ্যানেলে শিল্পী শফিক আহমেদ এর কন্ঠে গীত হয়েছে। 

১০২৯. কোন মাটিতে আমার কায়া- গ্রন্থ : নজরুল গীতিকা। কালাংড়া -আদ্ধা কাওয়ালী। বিষয় : ওমর খৈয়াম গীতিকা। রেকর্ড স্বরলিপি হয়নি। 

১০৩০. কোন রস যমুনার কূলে- রেকর্ড (১৯৪১) শিল্পী : রেণুকা দাসগুপ্তা। নজরুল ইন্সটিটিউট এর ৫৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

--- চলমান থাকবে ইনশাআল্লাহ। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ