
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১১৭ তম পর্ব) :
শফিক উদ্দিন আহমেদ।
Website. nazrulsangeet.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
১১৭১. চল চল চল সখিরা- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
✘ চল চলরে মুসলমান - নজরুল নহে।
* গীতিকার : মি: সিদ্দিকী।
১১৭২. চল জয় যাত্রায় চল বাসন্তী বাহিনী - নাটক: হরপার্বতী। রেকর্ড স্বরলিপি হয়নি।
১১৭৩. চল চল চল (উর্ধ্ব গগনে বাজে মাদল)- রেকর্ড (সেপ্টেম্বর ১৯৩৩) ধীরেন দাস, (অক্টোবর ১৯৩৩) মেগাফোন কোরাস পার্টি, (জানুয়ারী ১৯৫০) গিরীণ চক্রবর্তী ও অন্যান্য। চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন - সিনেমায় ব্যবহৃত।
১১৭৪. চল চল চল লো সখি ফুল বাগানে যাই- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
* চল নামাজী চল (অশুদ্ধ / মসজিদে ঐ শোনরে আজান- গানঈর ভিন্ন শিরোনাম।
১১৭৫. চল মন আনন্দ ধাম- রেকর্ড (১৯৩২) শিল্পী : মিস বীণাপানি। নজরুল ইন্সটিটিউট এর ৫৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১১৭৬. চলরে কাবার জিয়ারতে- রেকর্ড (১৯৩৬) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৩৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১১৭৭. চলরে চপল তরুণ দল- রেকর্ড (১৯৩৪) শিল্পী : কমল দাশগুপ্ত। নজরুল ইন্সটিটিউট এর ১২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১১৭৮. চল সখি জল নিতে- গ্রন্থ : চোখের চাতক। পুরিয়া-ত্রিতাল। রেকর্ড স্বরলিপি হয়নি।
* চল সখি খেলি সবে (অশুদ্ধ) / শ্যামের সাথে চল সখি - গানটির ভিন্ন শিরোনাম।
১১৭৯. চলে ঐ আনন্দে ঝর্না রানী- গীতি আলেখ্য: "জীবন স্রোত"। রেকর্ড স্বরলিপি হয়নি।
১১৮০. চলে কুসমী শাড়ি পড়ি- গ্রন্থ : সন্ধ্যা মালতী।
পান্ডুলিপিতে কবির মমন্তব্য ঢাকার জন্য। রেকর্ড স্বরলিপি হয়নি।
~~~~~~~~ চলমান থাকবে ইনশাআল্লাহ ~~~~~~~~
0 মন্তব্যসমূহ