
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১১৫ তম পর্ব) :
~~~~~~~~ শফিক উদ্দিন আহমেদ ~~~~~~~~
~~~~Website. nazrulsangeet.com~~~~
১১৫১. চঞ্চল মলয় হাওয়া শোন শোন- অন্নপূর্ণা নাটকের গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
* চতুষ্পদের চতুরঙ্গ (অশুদ্ধ) / রামছাগী গায় চতুরঙ্গ- গানটির ভিন্ন শিরোনাম।
১১৫২. চঞ্চল শ্যামল আয়ে গগনে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
✘ চঞ্চলা মেঘ কুন্তলা- নজরুল সঙ্গীত নহে।
গীতিকার: প্রণব রায়।
১১৫৩. চঞ্চল শ্যামল এলো গগনে- রেকর্ড (১৯৩৬)
শিল্পী : দেবেন বিশ্বাস। নজরুল ইন্সটিটিউট এর ১২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১১৫৪. চঞ্চল সুন্দর নন্দ কুমার - রেকর্ড (১৯৩৬) রেবা সোম ও নিতাই ঘটক। নজরুল ইন্সটিটিউট এর ২৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১১৫৫. চঞ্চল সুন্দর নন্দ কুমার (হিন্দী)- রেকর্ড (১৯৩৬) রেবা সোম ও নিতাই ঘটক। নজরুল ইন্সটিটিউট এর৫২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১১৫৬. চঞ্চল হিয়া বারে বারে হায়- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
✘ চন্দ্র কিরণ ঝরে যদি- নজরুল সঙ্গীত নহে।
গীতিকার : অনীল ভট্টাচার্য।
১১৫৭. চন্দ্র এক, কেবল একা, আপে নেরাকার- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
১১৫৮. চন্দ্র মল্লিকা চন্দ্র মল্লিকা (চাঁদের দেশের পথভোলা) - রেকর্ড (১৯৩৪) কে মল্লিক। নজরুল ইন্সটিটিউট এর ১২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১১৫৯. চপল আঁখির ভাষায় হে মীণাক্ষি- নজরুল সৃষ্ট রাগ - মীণাক্ষি। নবরাগে স্বরলিপি হয়েছে।
১১৬০. চমকে চপলা মেঘে মগন- ধ্রুব সিনেমার গান। রেকর্ড (১৯৩৩) শিল্পী : আঙ্গুরবালা। স্বরলিপি হয়নি।
~~~~~~~~ চলমান থাকবে ইনশাআল্লাহ ~~~~~~~~
0 মন্তব্যসমূহ