নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১১৪ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet.com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১১৪ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। Website. Nazrulsangeet.com ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ১১৪১. ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে- রেকর্ড (১৯৩৯) শিল্পী : সন্তোষ সেনগুপ্ত। নজরুল ইন্সটিটিউট এর ৩৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ১১৪২. ঘুমে জাগরণে বিজড়িত প্রাতে- গ্রন্থ : সন্ধ্যা মালতী। বেতারে সম্ভবত হারামনী অনুষ্ঠানে গাওয়া হয়েছিল। জঙ্গোলা- ত্রিতাল। সূত্র- শৈল দেবীর খাতা। গীতা মিত্র র থেকে সংগৃহীত। রেকর্ড স্বরলিপি হয়নি। * ঘুমের উর্ধ্বে জাগো দিব্যদ্যুতি- বিস্তারিত তথ্যহীন। ১১৪৩. ঘেরিয়া গগন মেঘ আসে- গ্রন্থ : চোখের চাতক। মেঘ- দ্রুত ত্রিতাল। রেকর্ড স্বরলিপি হয়নি। ১১৪৪. ঘোড়া আমি ছেড়েছি এখানে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ১১৪৫. ঘোমটা পড়া কাদের ঘরের বৌগো তুমি- নজরুল সঙ্গীত সংগ্রহ। রেকর্ড স্বরলিপি হয়নি। ১১৪৬. ঘোর ঘনঘটা ছাইল গগন - রেকর্ড (১৯৪৪)কলম্বিয়া ড্রামাটিক পার্টি। কাজরী-হোরি ঠেকা। নাটক - সাবিত্রী। নজরুল ইন্সটিটিউট এর১৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ক১৪৭.ঘোর ঘোওরে আমার সাধের চরকা- গ্রন্থ : বিশের বাঁশি। চরকার গান। ১৯২৪ সালের মে মাসে মহাত্মা গান্ধী হুগলি এলে একটি সভায় কবি গানটি গেয়ে শোনান। রেকর্ড স্বরলিপি হয়নি। ১৪৪৮. ঘোর তিমির ছাইল রবি শশী- গ্রন্থ : চোখের চাতক। বাগেশ্রী- কাওয়ালী। নাটক : রক্ত কমল। শিল্পী - ইন্দুবালা। রেকর্ড স্বরলিপি হয়নি। ১৪৪৯. চক্র সুদর্শন ছোড়কে মোহন (মোহন তুম বনে বনওয়ারী)- রেকর্ড (১৯৩৭) মড কস্টেলো। নজরুল ইন্সটিটিউট এর ৪৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে। * চটির বিরহ (অশুদ্ধ) / আমার ঠনঠনিয়ার চটী - গানটির ভিন্ন শিরোনাম। ১৪৫০. চঞ্চল ঝর্না সম হে প্রিয়তম- এইচ এম ভি র জন্য লিখিত। শিল্পী - মাধুরী দেবী। স্বরলিপি হয়নি। ~~~~~~~ চলমান থাকবে ইনশাআল্লাহ ~~~~~~~

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ