নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১১৬ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১১৬ তম পর্ব) : ~~~~~~~~~শফিক উদ্দিন আহমেদ ~~~~~~~~~ ~~~~~~~~~nazrulsangeet.com~~~~~~~~~ ১১৬১. চমকে চমকে ধীর ভীরু পায়- রেকর্ড (১৯৩৩) শিল্পী : মিস হরিমতী। নজরুল ইন্সটিটিউট এর ২৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ১১৬২. চম্পক বরনী টলমল তরনী-গ্রন্থ: গুলবাগিচা। গৌর সারং- কাওয়ালী। রেকর্ড স্বরলিপি হয়নি। ১১৬৩. চম্পা পারুল যুথি টগর চামেলা- রেকর্ড (১৯৩৪) শিল্পী : কমল দাশগুপ্ত। নজরুল ইন্সটিটিউট এর ৪র্থ খন্ডে স্বরলিপি হয়েছে। * চম্পা রঙের শাড়ী- (অশুদ্ধ) / চাঁপা রঙের শাড়ী- গানটির ভিন্ন শিরোনাম। ১১৬৪. চম্পা বনে বেণু বাজে- রেকর্ড হয়নি। সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা প্রবেশিকায় স্বরলিপি - নীলমণি সিংহ এবং আদি স্বরলিপি সংগ্রহ, নজরুল ইনস্টিটিউট। ✘ চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়- নজরুল নহে। * গীতিকার : প্রণব রায়। ১১৬৫. চরণ ফেলিগো মরণ ছন্দে- গ্রন্থ : বুলবুল। খাম্বাজ-আড় খেমটা। নাটক -সেতুবন্ধ। সৈন্যগণের গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ১১৬৬. চরণে দলিয়া গিয়াছ চলিয়া- রেকর্ড (১৯২৯) শিল্পী : ইন্দুবালা। নজরুল ইন্সটিটিউট এর ২৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ✘ চল চল চল ওরে চল- নজরুল নহে। * গীতিকার : গোলাম মোস্তফা। ১১৬৭. চরশ মেশা চন্ডুর নেশা- রেকর্ড (১৯৪০) শিল্পী : সারদা গুপ্ত। স্বরলিপি হয়নি। ১১৬৮. চল ওহে মন্ত্রী সূত, স্বরাজ্যে ফিরে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ১১৬৯. চল চঞ্চল বাণীর দুলাল- গ্রন্থ : ফণি মনসা ও সঞ্চিতা। উপলক্ষ: সত্যেন্দ্র নাথ দত্তের মৃত্যু উপলক্ষে লিখিত স্টুডেন্টস হলে আয়োজিত শোক সভায় কবি কর্তৃক গীত। ১১৭০. চল চল কানু এই পথে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ~~~~~~~~ চলমান থাকবে ইনশাআল্লাহ~~~~~~~~

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ