নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১১২ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet.com





 শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১১২ তম পর্ব) : 

~~~~~~~ শফিক উদ্দিন আহমেদ ~~~~~~~

~~~~Website. nazrulsangeet.com ~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

১১২১. ঘন গগন ঘিরিল ঘন ঘোর - অপ্রকাশিত নজরুল। দেশ। ত্রিতাল। রেকর্ড স্বরলিপি হয়নি। 

১১২২. ঘন ঘোর বরিষণ মেঘ ডমরু বাজে- সূত্র : নজরুল গীতি অখণ্ড হরফ প্রকাশনী। রেকর্ড স্বরলিপি হয়নি।

১১২৩. ঘন ঘোর মেঘ ঘেরা- রেকর্ড (১৯৩৩) শিল্পী : কে মল্লিক। নজরুল ইন্সটিটিউট এর ৪৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১১২৪. ঘন দেয়া গরজায় গো- রেকর্ড (১৯৪০) শিল্পী : কুমারী দীপালি তালুকদার। নজরুল ইন্সটিটিউট এর ৩৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১১২৫. ঘন শ্যাম কিশোর নয়ন আনন্দ- এইচ এম ভি কোং এর ৮.৯.১৯৩৮ এর চুক্তিপত্র। রেকর্ড স্বরলিপি হয়নি। 

১১২৬. ঘন শ্যামকে উদাসী হুঁ ম্যায়- রেকর্ড (১৯৩৭) শিল্পী : নীলমণি সিংহ। প্রকাশিত হয়নি। টেস্ট কপি ব্রহ্মমোহন ঠাকুর এর কাছে সংরক্ষিত ছিল। স্বরলিপি হয়নি। 

১১২৭. ঘর ছাড়া ছেলে আকাশের চাঁদ - চৌরঙ্গী সিনেমার গান। রেকর্ড (১৯৪২) শিল্পী : সুপ্রভা সরকার। নজরুল ইন্সটিটিউট এর ৫৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১১২৮. ঘর ছাড়াকে বাঁধতে এলি- বেতার অনুষ্ঠান : দেবীস্তুতি। ২৭.১.১৯৩৮ শিল্পী : রেবা সোম। স্বরলিপি হয়নি। 

১১২৯. ঘর জামাই এ বিয়ে করে - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। 

* ঘরে আয় ফিরে (অশুদ্ধ / পুনরাবৃত্তি) / ফিরে আর ঘরে গানটির ভিন্ন শিরোনাম। নজরুল সঙ্গীত সংগ্রহ গ্রন্থেও পুনর্মুদ্রিত হয়েছে। রেকর্ড (১৯৩৬) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ৭ম খন্ডে স্বরলিপি হয়েছে- ফিরে আয় ঘরে- শিরোনামে।

১১৩০. ঘরে কে গো শালাজ নাকি? রেকর্ড (১৯৪০) শিল্পী : মিস রাধারাণী ও গোপাল ভট্টাচার্য। নজরুল ইন্সটিটিউট এর ৫৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

~~~~~~~ চলমান থাকবে ইনশাআল্লাহ ~~~~~~~


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ