নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১১১ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet.com


 শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১১১ তম পর্ব) : 

~~~~~~~ শফিক উদ্দিন আহমেদ ~~~~~~~

~~~~~ Web. nazrulsangeet.com~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

১১১১. গেরুয়া রঙ মেঠোপথে- রেকর্ড (১৯৩৪) শিল্পী : গোপাল সেন। নজরুল ইন্সটিটিউট এর ৪র্থ খন্ডে স্বরলিপি হয়েছে। 

* গেলে শুধু হুল ফুটিয়ে (অশুদ্ধ) / হুল ফুটিয়ে গেলে শুধু- গানটির ভিন্ন শিরোনাম। 

* গোঠের রাখাল চলে (অশুদ্ধ) / গোঠের রাখাল বলে দেরে- গানটির ভিন্ন শিরোনাম। 

১১১২. গোঠের রাখাল বলে দেরে- রেকর্ড (১৯৫২) শিল্পী : সুমিত্রা দাসগুপ্ত। নজরুল ইন্সটিটিউট এর ৪৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১১১৩. গোধুলীর রঙ ছড়ালে কে (কে গো আমার সাঁঝ গগনে)- রেকর্ড (১৯৩৪) শিল্পী : আঙ্গুরবালা। নজরুল ইন্সটিটিউট এর ৫১ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

* গোধুলির তারা উঠেছিল বুঝি- বিস্তারিত তথ্যহীন। 

১১১৪. গোধুলির শুভ লগন এনে- গ্রন্থ : সন্ধ্যা মালতী। রেকর্ড স্বরলিপি হয়নি। 

✘ গোপন মনের স্বপন লোকে- নজরুল নহে।

গীতিকার : প্রণব রায়। 

১১১৫. গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।

✘ গোপন মৃদুল চরণ ফেলে- নজরুল নহে।

গীতিকার : গোলাম মোস্তফা। 

১১১৬. গোলাপ গুলের পিয়ালাতে- গ্রন্থ : অপ্রকাশিত নজরুল ২য় খন্ড। বি: দ্র: পান্ডুলিপিতে শিল্পী হিসেবে মেহেরা বাঈ উল্লেখিত। রেকর্ড স্বরলিপি হয়নি। 

* গোঁফ দাড়ী সংবাদ (অশুদ্ধ) / শুক বলে মোর গোঁফের রুপে- গানটির ভিন্ন শিরোনাম। 

* গোঁড়া ও পাতি (অশুদ্ধ) / আবু আর হাবু দুই ভায়ে- গানটির ভিন্ন শিরোনাম। 

১১১৭. গোলাপ নেবোনা নেবোনা হেনা লালা- বেতার সঙ্গীতালেখ্য- কাফেলা (মরু দেশের সঙ্গীত)। গানটির সুর- গীতা মিত্রের নিকট প্রাপ্ত। রেকর্ড স্বরলিপি হয়নি। 

* গো রাখা রাখাল (অশুদ্ধ) / ওগো গো রাখা রাখাল - গানটির ভিন্ন শিরোনাম। 

১১১৮. গোলাপ ফুলের কাঁটা আছে- রেকর্ড (১৯৩৩) শিল্পী : ধীরেন্দ্র নাথ দাস। নজরুল ইন্সটিটিউট এর ৪০ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১১১৯. গ্রহনী রোগ সমা গৃহিণী প্রিয়তমা - রেকর্ড (১৯৩৪) শিল্পী : হরিদাস বন্দ্যোপাধ্যায়। নজরুল ইন্সটিটিউট এর ৫১ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

* গ্রহ রোগ সমা (অশুদ্ধ) / গ্রহনী রোগ সমা - গানটির ভিন্ন শিরোনাম। 

* গ্রীষ্মের শেষে (অশুদ্ধ) / গ্রামের শেষে - গানটির ভিন্ন শিরোনাম। 

১১২০. গ্রামের শেষে মাঠের পথে- রেকর্ড (১৯৩৪) শিল্পী : কালীপদ সেন। স্বরলিপি হয়নি। 

✘ ঘঘং ঘঘং ঘ্যাঙ- নজরুল নহে।

গীতিকার : সুনির্মল বসু।

~~~~~~~ চলমান থাকবে ইনশাআল্লাহ ~~~~~~~

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ