শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১০৬ তম পর্ব) :
~~~~~~~ শফিক উদ্দিন আহমেদ ~~~~~~~
~~~Website. nazrulsangeet.com ~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
১০৬১. খোদার রহম চাহ যদি- রেকর্ড (১৯৪০) শিল্পী : অনন্ত বালা বৈষ্ণবী। স্বরলিপি হয়নি।
১০৬২. খোদার লীলা কে বুঝিতে পারে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
১০৬৩. খোদার হাবিব হলেন নাজেল- গ্রন্থ : গুলবাগিচা। ভৈরবী মিশ্র। কার্ফা। এইচ এম ভি কোং এর সঙ্গে চুক্তিপত্র ২৯.৫.১৯৩৩। স্বরলিপি হয়নি।
* খোল খোল গো আঁখি (অশুদ্ধ) / পোহালো পোহালো নিশি - গানটির ভিন্ন শিরোনাম।
১০৬৪. খোল খোল খোল গো দুয়ার- গ্রন্থ : নজরুল গীতিকা। আড়ানা- কাওয়ালী। নাট্যগ্রন্থ : মহুয়া। নাট্যকার : মম্মথ রায়। রেকর্ড স্বরলিপি হয়নি।
* খোল গো দুয়ার নীল ছাপিয়া (অশুদ্ধ) / খোল খোল খোল গো দুয়ার - গানটির ভিন্ন শিরোনাম।
১০৬৫. খোলো খোলো বাহুর মালা- সূত্র: মেগাফোন কোং এর রেজিস্ট্রার। গানটি উদ্ধার করা সম্ভব হয়নি।
১০৬৬. খোলো মন্দির দ্বার প্রীতম - এইচ এম ভি কোং এর সঙ্গে চুক্তিপত্র ৮.৯.১৯৩৮। গানটি উদ্ধার করা যায়নি।
১০৬৭. খোলো মা দুয়ার খোলো- গ্রন্থ : চিত্তনামা। জয়জয়ন্তী - কীর্তন। রচনা স্থান ও কাল- আড়িয়াদহ,৬ আষাঢ়, ১৩৩২। উপলক্ষ - দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু। রেকর্ড হয়নি। গবেষক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর থেকে Shafique Ahmed Gaan এ স্বরলিপি সহ সংগৃহীত।
১০৬৮. গগনে কৃষ্ণ মেঘ দোলে- রেকর্ড (১৯৪০) শিল্পী : ইলা ঘোষ ও সুনীল ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ৩৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১০৬৯. গগনে খেলায় সাপ বরষা বালিকা - রেকর্ড (১৯৩৮) শিল্পী : রেবা সোম, অনিমা ও পদ্মরাণী। নজরুল ইন্সটিটিউট এর ৭ম খন্ডে স্বরলিপি হয়েছে।
১০৭০. গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রঙ- রেকর্ড (১৯৩৪) শিল্পী : মিস ঊষারানী। নজরুল ইন্সটিটিউট এর ২৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
~~~~~~~ চলমান থাকবে ইনশাআল্লাহ ~~~~~~~

0 মন্তব্যসমূহ