শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১০৫ তম পর্ব) :
~~~~~~~ শফিক উদ্দিন আহমেদ ~~~~~~~
~~~ Website : nazrulsangeet. com ~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
১০৫১. খেলি আয় পুতুল খেলা- রেকর্ড (১৯৩৩) শিল্পী : বীণাপানি, আশ্চর্যময়ী ও হরিমতী। নজরুল ইন্সটিটিউট এর ১৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১০৫২. খেলিছ এ বিশ্ব লয়ে- রেকর্ড (১৯৩৫) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ২৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১০৫৩. খেলিছে জল দেবী- রেকর্ড (১৯৩৬) শিল্পী : মিস হরিমতী। নজরুল ইন্সটিটিউট এর ১০ম খন্ডে স্বরলিপি হয়েছে।
১০৫৪. খেলে চঞ্চলা বরষা বালিকা - রেকর্ড (১৯৩৭) শিল্পী : কুমারী পারুল সেন। নজরুল ইন্সটিটিউট এর ১৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১০৫৫. খেলে নন্দের আঙিনায় - রেকর্ড (১৯৩৮) শিল্পী : কুমারী রত্নমালা সেন ও অন্যান্য। নবরাগ এবং নজরুল ইন্সটিটিউট এর ৪৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১০৫৬. খেলো না আর আমায় নিয়ে- রেকর্ড কোং এর সাথে ১৮.৯.৩৫ এ চুক্তিপত্র ও পান্ডুলিপি। হায়ানো গানের খাতার শীর্ষভাগে নির্দেশ for Bimalendu Sengupta. সম্ভবত রেকর্ড হয়েছিল। প্রকাশিত হয়নি। স্বরলিপি ও হয়নি।
১০৫৭. খোদা এই গরীবের শোন- রেকর্ড (১৯৩৯) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৩৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১০৫৮. খোদাকে স্মরণ কর- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
* খোদা তোমার মেহেরবানী (অশুদ্ধ) / এই সুন্দর ফুল - গানটির ভিন্ন শিরোনাম।
১০৫৯. খোদায় পাইয়া বিশ্ববিজয়ী - রেকর্ড (১৯৪১) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ১৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১০৬০. খোদার প্রেমের শরাব পিয়ে- রেকর্ড (১৯৩৪) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৩য় খন্ডে স্বরলিপি হয়েছে।
~~~~~~~ চলমান থাকবে ইনশাআল্লাহ ~~~~~~~

0 মন্তব্যসমূহ