শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১০৩ তম পর্ব) :
~~~~~~~ শফিক উদ্দিন আহমেদ ~~~~~~~
~~~Website. nazrulsangeet.com ~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
১০৩১. কোন শরতে পূর্ণিমা চাঁদ - গ্রন্থ : বুলবুল। সিন্ধু- কাওয়ালী। উপলক্ষ : ১৯২৮ সালের ১৬ সেপ্টেম্বর কলিকাতা ইউনিভার্সিটি ইন্সটিটিউট হলে অনুষ্ঠিত শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের সংবর্ধনা উপলক্ষে দিলীপ কুমার রায়ের অনুরোধে রচিত ও সাহানা দেবী কর্তৃক গীত। রেকর্ড স্বরলিপি হয়নি।
১০৩২. কোন সাপিনীর নিশ্বাসে - সূত্র : নজরুলের হারিয়ে যাওয়া গান, দেশ,১২ জুন১৯৯৯ সংখ্যা, দেবজিত বন্দ্যোপাধ্যায়। নাটক : কালিন্দী। নাট্যকার - তারাশংকর বন্দ্যোপাধ্যায়। রেকর্ড স্বরলিপি হয়নি।
১০৩৩. কোন সুদূরের চেনা বাঁশির- গ্রন্থ: ছায়ানট। রেকর্ড হয়নি। সুর-মুকুরে স্বরলিপি হয়েছে।
১০৩৪. কোন সে সুদূর অশোক কাননে- রেকর্ড (১৯৩৮) শিল্পী : শ্রী সত্যবান (হিমাংশু দত্ত) (১৯৪৬) সন্তোষ সেনগুপ্ত। উভয় রেকর্ডের সুর- হিমাংশু দত্ত। নজরুল ইন্সটিটিউট এর ২৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১০৩৫. কোয়েলা কুহু কুহু ডাকে- গ্রন্থ : গানের মালা। ১৯৩৫ সালের রেকর্ডটি প্রকাশিত হয়নি। স্বরলিপিও হয়নি।
* কোরবানি দে তোরা (অশুদ্ধ) / নতুন চাঁদের তকবীর শোন - গানটির ভিন্ন শিরোনাম।
১০৩৬. কৌরবের সেনাপতি পড়ে রণ মাঝে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
১০৩৭. কৌশল্যা কহে রামে সজল নয়নে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
* ক্যায়সে খেলন যাবে সাবন- বিস্তারিত তথ্যহীন।
১০৩৮. ক্ষমা সুন্দর আল্লা- রেকর্ড (১৯৪১) শিল্পী : দেলোয়ার হোসেন ও আশরাফ আলী। স্বরলিপি হয়নি।
* ক্ষমা কর হজরত (অশুদ্ধ) / তোমার বাণীরে করিনি গ্রহণ - গানটির ভিন্ন শিরোনাম।
১০৩৯. ক্ষীণ তনু যৌবন ভার- রেকর্ড (১৯৩৪) শিল্পী : মিস লক্ষী। নজরুল ইন্সটিটিউট এর ১৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১০৪০. ক্ষ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায়- রেকর্ড (১৯৩২) শিল্পী : হরি বাইজী। নজরুল ইন্সটিটিউট এর ৮ম খন্ডে স্বরলিপি হয়েছে।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।

0 মন্তব্যসমূহ