শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৯৯ তম পর্ব) :
~~~~~ ~ শফিক উদ্দিন আহমেদ ~~~~~~
Website. nazrulsangeet.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
৯৯১. কেন রাণ ওঠে কাঁদিয়া- রেকর্ড (১৯৩০) শিল্পী : আশ্চর্যময়ী দাসী। নজরুল ইন্সটিটিউট এর ৩০ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* কেন ফুটালেনা (অশুদ্ধ) / ভীরু এ মনের কলি- গানটির ভিন্ন শিরোনাম।
৯৯২. কেন প্রেম যমুনা আজি - নাটক : সিরাজদ্দৌলা। শিল্পী : নীহারবালা দেবী। নজরুল ইন্সটিটিউট এর ৪২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৯৯৩. কেন ফিরায়ে আঁখি আনন- সূত্র: পাণ্ডুলিপি (হারানো গানের খাতা)। একটি হিন্দী গানের সুরে বসানো গানের খসড়া।
৯৯৪. কেন ফোটে কেন কুসুম ঝরে যায় - রেকর্ড (১৯৩৪) শিল্পী : ভবানী দাস। নজরুল ইন্সটিটিউট এর ৫ম খন্ডে স্বরলিপি হয়েছে।
✘ কেন বাজাও বাঁশি- নজরুল নহে। তবু ভুলক্রমে নজরুল ইন্সটিটিউট এর ২২ তম খন্ডে স্বরলিপি হয়েছে। রেকর্ড শিল্পী : হরি বাঈজী।
* গীতিকার : অজ্ঞাত।
৯৯৫. কেন বারে বারে আমি এসে ফিরে যাই- নাটক : আলেয়া। রেকর্ড স্বরলিপি হয়নি।
৯৯৬. কেন মনে জাগে উদাসিনী - বেতার গীতিচিত্র- শারদশ্রী। রেকর্ড স্বরলিপি হয়নি।
৯৯৭. কেন মনোবনে মালতী বল্লরী- রেকর্ড (১৯৪২) শিল্পী : ইলা ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ১ম খন্ডে স্বরলিপি হয়েছে।
৯৯৮. কেন মরিতে আসিলাম যমুনায়- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৯৯৯. কেন মেঘের ছায়া আজি- রেকর্ড (১৯৪০) শিল্পী : জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী। নজরুল ইন্সটিটিউট এর ২৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১০০০. কেন রঙিন নেশায় মোরে রাঙালে- নাটক : আলেয়া। রেকর্ড স্বরলিপি হয়নি।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।


0 মন্তব্যসমূহ