নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৯২ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। web. nazrulsangeet.com


শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৯২ তম পর্ব) : 

শফিক উদ্দিন আহমেদ। 

Website. nazrulsangeet.com 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

৯২১. কুলসুম, কুলসুম, সুন্দরী কুলসুম - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। 

৯২২. কুলের আচার নাচার হয়ে- রেকর্ড (১৯৩৩) আশ্চর্যময়ী দাসী। নজরুল ইন্সটিটিউট এর ১৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

* কুসুম আবীর ফাগের (অশুদ্ধ) / কুমকুম আবীর ফাগের- গানটির ভিন্ন শিরোনাম। 

৯২৩. কুসুম ফুলের মালা গেঁথে - রেকর্ড (১৯৪০) শিল্পী : হরিমতী। স্বরলিপি হয়নি। 

৯২৪. কুসুম সুকুমার শ্যামল তনু- রেকর্ড (১৯৩৩) মানিকমালা এবং কলম্বিয়া ড্রামাটিক পার্টি। নজরুল ইন্সটিটিউট এর ১৫ এবং ৩৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

৯২৫. কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া - রেকর্ড (১৯৪০) শিল্পী : শচীন দেব বর্মন। নজরুল ইন্সটিটিউট এর ২৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

৯২৬. কুহু কুহু কুহু বলে মহুয়া বনে- অখণ্ড এবং নজরুল সঙ্গীত সংগ্রহ। রেকর্ড স্বরলিপি হয়নি। 

* কৃষ্ণ কানাই খেলে হোলী- (অশুদ্ধ) / আবীর রাঙা আভীরা নারীর সনে- গানটির ভিন্ন শিরোনাম। 

৯২৭. কৃষ্ণ কানাইয়া আয়ো মনমে- রেকর্ড (১৯৩৭) শিল্পী : গিরীণ চক্রবর্তী। স্বরলিপি হয়নি। 

৯২৮. কৃষ্ণ কৃষ্ণ বল রসনা- রেকর্ড (১৯৪০) কে মল্লিক ও মিস অনিমা (বাদল)। নজরুল ইন্সটিটিউট এর ৪৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

* কৃষ্ণ গোপাল (অশুদ্ধ) / রাধা শ্যাম কিশোর প্রীতম - গানটির ভিন্ন শিরোনাম। 

৯২৯. কৃষ্ণ কৃষ্ণ বোলরে মন- রেকর্ড (১৯৩৭) শিল্পী : আশুতোষ মুখোপাধ্যায়। নজরুল ইন্সটিটিউট এর ১৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

৯৩০. কৃষ্ণ মুরারি গোপী মনোহারী - রেকর্ড শিল্পী : সুধীরা দাসগুপ্তা ও কমল দাশগুপ্ত। স্বরলিপি হয়নি। 

--- চলমান থাকবে ইনশাআল্লাহ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ